কিভাবে ফ্রি ডোমেইন ও হোস্টিং নিবো?
আসসালামু'আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়ে নিজের একটি সাইট পাবলিশ করতে চাই, কিন্তু কিভাবে ফ্রি ডোমেইন ও হোস্টিং নিবো তা জানি না। অনেকেই আছি যারা জানি কিভাবে নিতে হয় কিন্তু কোনটা ভালো হবে এটি বুঝতে পারিনা। কোনো সমস্যা নেই আজকে ইনশা'আল্লাহ্ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর কোনো কিছু না বুঝলে অথবা কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অনেক ফ্রি ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। তবে আমি উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের লিংক দিচ্ছি। প্রতিটি ওয়েবসাইটেরই কন্ট্রোল প্যানেল একই হওয়ার কারনে এগুলো সাজেস্ট করছি। কারণ যারা নতুন রয়েছেন তারা ভিন্ন কন্ট্রোল প্যানেলে গিয়ে সহজেই বুঝবেন না। আমার দেখানো প্যানেল ও অন্য প্রতিষ্ঠানের কন্ট্রোল প্যানেল ভিন্ন হতে পারে। তাই যারা নতুন তারা আমার দেখানো নিয়মেই এবং একই কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে পারেন। আপনাদের বুঝতে সুবিধা হবে।
কিভাবে একাউন্ট তৈরি করবো এবং ডোমেইন ও হোস্টিং নিবো?
আমরা এখন Aeonfree হোস্টিং সার্ভিস ব্যবহার করবো। আপনি চাইলে যেকোনো একটি সিলেক্ট করতে পারেন। সাইন-আপ প্রক্রিয়া প্রায় একই হয়ে থাকে। তবে এতো ঝামেলা না করতে চাইলে আমার মতো করেই করতে পারেন।
- ক্লিক করার পর এরকম একটি সাইন-আপ পেইজ প্রদর্শিত হবে। সাইন-আপ পেইজে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পুরন করে সাবমিট করুন।
- তারপর নিচের পেইজের মতো একটি পেইজ প্রদর্শিত হবে এবং এখানে Select Our Subdomain সিলেক্ট করে রাখবেন। যদিও এটি সয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে থাকে। যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে সিলেক্ট করে রাখবেন। তারপরের ইনপুট লেভেলে আপনার কাঙ্খিত ডোমেইন এর নাম দিবেন। আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন ইনপুট করার পর নিচে কয়েকটি টপ-লেভেল ডোমেইন দেখতে পারবেন। বলে রাখা ভালো যে আপনি সাব-ডোমেইন পাচ্ছেন। টপ-লেভেল ডোমেইন পাচ্ছেন না। আমি উদাহরণস্বরূপ zya.me সিলেক্ট করছি। তারপর Check Subdomain বাটনে ক্লিক করবেন।
- আপনার দেওয়া নামে ডোমেইন যদি ইতিমধ্যে কেও ব্যবহার করে থাকে তাহলে আপনাকে অন্য একটি ডোমেইন ইনপুট করতে বলবে। আর যদি কেও ব্যবহার না করে থাকে তাহলে আপনাকে নিচের ছবির মতো একটি পেইজে নিয়ে যাবে। এখানে আপনার কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। তারপর Create Hosting Account বাটনে ক্লিক করুন।
- তারপর আপনাকে কন্ট্রোল প্যানেলে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং প্রথমবারের মতো একটি ওয়ার্নিং মেসেজ দেখাবে। আপনি I Approve বাটনে ক্লিক করে দিবেন।
ব্যাস আপনার কাজ শেষ। আপনি ডোমেইন এবং ফ্রি হোস্টিং পেয়ে গেলেন। যদি আপনি না জানেন কিভাবে ফাইল আপলোড করতে হয় তাহলে আরেকটু কষ্ট করে নিচের অংশ পরুন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আপলোড করতে পারেন তারা স্কিপ করতে পারেন। এখন কাস্টম ফাইল আপলোড করা দেখাবো। এর পরের ব্লগে দেখাবো কিভাবে Wordpress ইন্সটল করতে হয়। ততক্ষন আমাদের সাথেই থাকবেন।
কিভাবে হোস্টিং সার্ভারে ফাইল আপলোড করবেন?
- কন্ট্রোল প্যানেলের ফাইল ম্যানেজারে প্রবেশ করুন। নিচে স্ক্রিনশট দিয়ে দেখানো হয়েছে। আপনি চাইলে সার্চ করেও খুঁজে বের করতে পারেন।
- তারপর আপনাকে এরকম পেইজে নিয়ে যাবে। এখানে আপনাকে htdocs ফোল্ডারে প্রবেশ করতে হবে। আপনার ওয়েবসাইটের সকল ফাইল ও ফোল্ডার htdocs ফোল্ডারেই আপলোড করতে হবে। নিচের বামপাশে আপলোড আইকনে ক্লিক করে Upload File এ ক্লিক করুন।
- তারপর আপনার ডিভাইসের ফাইল ম্যানেজার দেখাবে এবং এখান থেকে যেকোনো ফাইল সিলেক্ট এবং আপলোড করুন।
- আপলোড প্রক্রিয়া প্রোগ্রেস বারে দেখানো হবে। আপনি চাইলে একাধিক ফাইল আপলোড করতে পারবেন তবে খুব বেশি ফাইল একসাথে আপলোড করা যাবেনা। কারণ এটি ফ্রি হোস্টিং। আর ফ্রি হোস্টিং এ এরথেকে বেশি কিছু আশা করাও যায়না।
- আপলোড প্রক্রিয়া শেষ। এখন আপনি আপনার ওয়েবসাইটের URL বা ডোমেইন ব্রাউজারে লিখে প্রবেশ করুন। Booooom! আপনার ওয়েবসাইট প্রস্তুত। আমি একটি Country Details ওয়েবসাইট এর ফাইল আপলোড করেছিলাম, আমার ব্রাউজারে সেই ওয়েবসাইটই দেখাচ্ছে।

.png)






.png)
.png)




.png)